বালিয়াকান্দিতে পদ্মলোচন ঠাকুরের ২৮৬ তম তিরোধান তিথিতে গঙ্গাস্নান ও মেলা –
- Update Time : ০৯:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ৫৭ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া হরিপুরুষ পদ্মলোচন ঠাকুরের ২৮৬তম তিরোধান তিথিতে তার স্মৃতি তর্পনে গঙ্গাস্নান ও ১০ দিনব্যাপী গ্রামীণ মেলা শুরু হয়েছে।
সেবাইত গোপাল ঠাকুর বলেন, রবিবার ভোর ৬টা থেকে হরিঠাকুর অঙ্গনের পুকুরে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা গঙ্গাস্নানে অংশগ্রহন করেন। বিকাল ৫টায় শ্রীমদ্ভাগত পাঠ করেন, চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ ( চঞ্চল গোঁসাই)। ১০ ফেব্রুয়ারী সুর্যোদয় থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত ৩২ প্রহরব্যাপী তারকব্রক্ষ¥ মহানাম সংকীর্তন পরিবেশনায়, ঝিনাইদহের শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায়, কুষ্টিয়ার মদন গোপাল সম্প্রদায়, ভেড়ামারার মামনসা সম্প্রদায়, মাগুরার কৃষ্ণ বলরাম সম্প্রদায়, বাগেরহাটের রাই কানাই সম্প্রদায় । ১৪ ফেব্রয়ারী কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, মহাপ্রভুর ভোগআরাধনা ও মহাপ্রসাদ বিতরণ। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। মেলায় নাগরদোলা, দা,বটি, বাঁশ ও বেতের তৈরী তৈষসপত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র, জেলাপী, মিষ্টি, কসমেটিকস ও প্রসাধনী সামগ্রী ও ঐতিহ্যবাহী পুড়া বাতাসার পসড়া সাজিয়েছে। এ মেলায় প্রতিবছর দুর-দুরান্ত থেকে লোকজনের সমাগম ঘটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































