রাজবাড়ীতে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৫২৪ ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার –
- Update Time : ১০:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৫২৪ ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ সদস্যরা রাজবাড়ী জেলা শহরের কলেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পাবনার আমিনপুর উপজেলার নাটিয়াবাড়ি গ্রামের মৃত মোজাম্মেল হক ছেলে মোঃ আবুল কালাম আজাদ ওরফে সিহাব মোল্লা (৪৩)। সিহাব বর্তমানে জেলা শহরের বিনোদপুর রেলওয়ে কলোনী আলম মৌড়ির বাসার পেছনে বসবাস করে এবং জেলা শহরের ২নং বেড়াডাঙ্গা গ্রামের মৃত ইজ্জত আলী মল্লিক মোঃ আলতাফ হোসেন (৩০) কে গ্রেপ্তার করে। সেই সাথে আটককৃত কাছ থেকে ৪৯০ পিচ ইয়াবা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সীমকার্ডসহ ২ মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রাম থেকে পাশ^বর্তী মজলিশপুর গ্রামের মজিবর বিশ^াসের ছেলে পাপ্পু বিশ^াস (৩২) এবং রঘুনাথপুর গ্রামের ওহাব শিকদারের ছেলে রাফেজ শিকদার (২৫) কে ৩৪ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মাসুদুর রহমান বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































