গোয়ালন্দে মা-এর নামে চক্ষু হাসপাতাল নির্মাণ করবেন নায়িকা রোজিনা, মসজিদ নির্মাণ শুরু –
- Update Time : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১২৩ Time View

শফিকুল ইসলাম শামীম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লার পাড়ায় অবস্থিত বাংলা সিনেমার এক সময়কার ঝড় তোলা নায়িকা রোজিনা। সেখানে তিনি মা খাদিজা বেগম-এর নামে চক্ষু হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনার পাশাপাশি তিনি ‘মা খাদিজা মসজিদ’ নির্মাণ কাজ শুরু করেছেন। আজ সোমবার বিকালে আনুষ্ঠানিক ভাবে ওই মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। সে সময় চিত্রনায়িকা রোজিনা, এমপি কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাযায়, রোজিনার নিজ বাড়ির আঙ্গিনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘খাদিজা জামে মসজিদ’ নামে একটি মসজিদের কাজ শুরু করেছেন।
রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, জম্মভূমির টানে চিত্রনায়িকা রোজিনা গোয়ালন্দ বাসীর জন্য যে কাজটি করছেন। গোয়ালন্দবাসী সারাজীবন মনে রাখবে।
চিত্রনায়িকা রোজিনা বলেন, যত দূরে থাকি জম্মভূমির কথা সব সময় মনে পরে। কিন্তু ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এই জম্মভূমিতে যেন বারবার আসতে পারি সে জন্যে বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদের কাজ শুরু করেছি। এখানে আরো একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সকলের সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল করব।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































