দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের সাথে পুলিশের মতবিনিময় –
- Update Time : ১০:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের বৃহত্তম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মাদক, জোরপুর্বক দেহ ব্যবসাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রোববার বিকেলে পল্লীর বাসিন্দাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় যৌনকর্মীদের সংগঠন অবহেলিত নারী ঐক্য নামের একটি সংগঠন এ মতবিনিময়ের আয়োজন করে।
অবহেলিত নারী ঐক্যের সভানেত্রী ঝুমুর আক্তারের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, সাধারন সম্পাদক শামীম শেখ, নিউজ ২৪ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম প্রমুখ।
মতবিনিময়ে একাধিক যৌনকর্মী পল্লীর অনৈতিক কর্মকান্ড ও তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে কথা বলেন। এসময় পুলিশের পক্ষ থেকে যৌনপল্লীতে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক নিয়ন্ত্রণে পল্লীর বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া যে কোন ধনের নির্যাতনের শিকার হলে পুলিশকে জানানোর আহবান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































