পাংশায় জমির খতিয়ান, জন্ম সনদ, ওয়ারিশ সনদ জাল করার দায়ে ব্যবসায়ীর কারাদন্ড –
- Update Time : ০৯:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ৮০ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
সম্প্রতি জমির খতিয়ান, জন্ম সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জাল সৃজন করছিল একটি চক্র, সোমবার পাংশা উপজেলা সহকারীর কমিশনার (ভূমি)’র কার্যালয়ে এমন একটি চক্রের দেয়া খতিয়ান জাল প্রমানিত হয়।
এর আলোকে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদীয়া শাহনাজ খানম পাংশা বাজারের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান সাদা ষ্ট্যাম্প, ওয়ারিশ সনদ, জন্ম সনদ, ২টি কম্পিউটার পিসি জব্দ করেন। একই সাথে ২ উপজেলার যশাই ইউনিয়নের বাশগ্রামের বাদশা মিয়ার ছেলে জিহাদুল ইসলামকে থানা মোড় এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ও কমবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে ওয়াদুর রহমানকে পাংশা বাজারের সাব রেজিঃ অফিসের পাশ থেকে আটক করে। পরে ভ্র্যামমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) সাদীয়া শাহনাজ খানম ভ্র্যমমান আদালত পরিচালনা করে ওয়াদুর রহমানকে ১ মাসের কারদান্ড ও জিহাদকে সর্তক করে ছেড়ে দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































