কালুখালীতে বাটাহাম্বারের চাপায় মোটরসাইকেল আরোহী শিমুল নিহত –
- Update Time : ০৭:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
- / ৯২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বাটাহাম্বারের চাপায় মোটরসাইকেল আরোহী শিমুল (২৪) নিহত হয়েছেন। নিহত শিমুল উপজেলার মৃগী ইউপির শিকজান গ্রামের ইউপি সদস্য শাজাহান মন্ডলের পুত্র।
ঘটনার বিবরণে জানাযায়, আজ বুধবার সকাল ১০ টার দিকে শিমুল বাড়ী থেকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (মাগুরা-ল-১১-০৪৭৭) নিয়ে পাংশার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে খরখরিয়া নামক স্থানে যুবলীগ নেতা মিজানুর রহমান এর বাড়ীর সামনে পাকা রাস্তায় বিপরিত দিক থেকে আসা বেপড়োয়া বাটাহাম্বারের চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয়রা এসে বাটাহাম্বারের নিচ থেকে শিমুলকে উদ্ধার করে পরে তাকে তার নিজ বাড়ীতে নিয়ে যাওয়া হয়। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত শিমুলকে এক নজর দেখার জন্য মৃগী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর, মৃগী ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ বদর উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা, মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সহ স্থানীয় স্বজনের ভির জমে। জানা গেছে দুর্ঘটনাজনিত বাটাহাম্বার ও মোটরসাইকেল মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































