মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী শাখার উদ্যোগে শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ –
- Update Time : ০৯:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ৯৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের নতুন পোষাক বিতরণ করা হয়েছে। গাজীপুরের ফ্রেন্স নিটওয়ার এন্ড এ্যাক্সেসোরিস-এর ডিরেক্টর এমডি ইমরান আলীর সহযোগিতায় আজ মঙ্গলবার দুপুরে জেলা শাখার উদ্যোগে প্রত্যন্ত গ্রামাঞ্চল জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের খামারবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় পোষাক বিতরণী অনুষ্ঠান।
এ উপলক্ষে ওই বিদ্যালয়ের শহীদ মিনারে এক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ ইনসু সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন, মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা মাকসুদসহ ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। পরে শিশুদের হাতে তিনটি খাতা, দুইটি পেনসিল, একটি পেনসিল কার্টার ও একটি করে নতুন জামা তুলে দেয়া হয়।
সে সময় কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ বলেন, মানবতার কল্যান ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন হয়েও তারা শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। ফলে এ সব শিশুদের মুখে ফুটেছে হাসি। শিশুদের এই হাসি বৃথা যাবেনা। তারা অনুপ্রানিত হবে এবং তারা পড়াশোনায় মনোযোগি হবে। তিনি আশা করেন, মানবতার কল্যান ফাউন্ডেশন এ ধরনের মহৎকাজ অব্যাহত রাখবে। সেই সাথে অন্যান্য সংগঠন ও সমাজের বৃত্তবান মানুষেরাও এমন কাজে নিজের নিবেদিত করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































