দৌলতদিয়া যৌন পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ –
- Update Time : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কেউ নিজের ইচ্ছায় যৌনপেশায় আসেনি। এক শ্রেণী দালাল চক্রের প্রলোভনে পরে প্রতারনার শিকার হয়ে যৌনকর্মী হতে বাধ্য হয়েছেন বলে ধারনা করেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।
গত বুধবার দুপুরে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি’র মাঠে যৌনপল্লীর সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এই যৌনকর্মীদের উপার্জনের টাকায় যেন কেউ ভাগ বসাতে না পারে। স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা পেলে অবশ্যই এই যৌনপল্লীতে জম্ম নেওয়া শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলা সম্ভব। সুতরাং এদের পাশে আমাদের আন্তরিকতা দিয়ে দাঁড়ানো উচিত।
শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুর জব্বার, রাজবাড়ী সদর সার্কেল শরীফ-উজ জামান, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গেদু, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম এবং যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম।
এসময় তিনি দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধা বঞ্চিত ২শতাধিক শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন। এবং দৌলতদিয়া যৌনপল্লীর শিশু-কিশোর নিয়ে উন্নয়ন মূলক বিভিন্ন কাজ করার ব্যক্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































