বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন –
- Update Time : ০৯:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিক ভাবে ক্ষণগণনার উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে জেলা পর্যায়ের ক্ষণগণনার স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সেখানে ছবি ও সেলফি তোলেন ।
এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএমসহ জেলা পর্যায়ের সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া সন্ধ্যায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের আতশবাজি ফাটানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































