রাজবাড়ীতে কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ –
- Update Time : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে “ইয়াছিন উচ্চ বিদ্যালয় ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়”। এ বিদ্যালয় দু’টি রাজবাড়ী পৌরসভার এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হলেও এতে পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের দরিদ্র শিক্ষার্থীদের সংখ্যই বেশিই। তবে বিদ্যালয় দু’টির শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বরাবরই ভাল ফলাফল করছে সেখানকার শিক্ষার্থীরা। যে কারণে ওই বিদ্যালয় দু’টি দরিদ্র শিক্ষার্থীদের বিষয়টি সামনে রেখে দৈনিক কালের কণ্ঠের পক্ষ থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে “দৈনিক কালের কণ্ঠের” দশম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ ছড়িয়ে দেবার উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে আজ শুক্রবার রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ওই দু’টি প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে বাছাই করা হয় অর্ধশত অতি দরিদ্র মেধাবী শিক্ষার্থীর তালিকা এবং তালিকা অনুযায়ী ওই সব শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়।
শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন। স্বাগত বক্তৃতা করেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও শুভসংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নারী বিষয়ক সম্পাদক গুলশান আরা মোস্তফা মিতা। পরে অতিথিরা তাদের হাতে কম্বল তুলে দেন।
সে সময় অতিথিরা বলেন, সাধারণত প্রতিষ্ঠান গুলো নিজেদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করতে শিক্ষার্থীদের ডেকে থাকে। এ ক্ষেত্রে দৈনিক কালের কণ্ঠ রাজবাড়ীতে ব্যতিক্রমী আয়োজন করেছে, তারা দরিদ্র শিক্ষার্থীদের শীত নিবারণের চেষ্টা করেছে। দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ সামান্য হলেও ওই সব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। তারা আরো বলেন, এ ধরণের যে কোন আনন্দ অনুষ্ঠানে যদি দরিদ্র শিক্ষার্থীদের কথা একটি বারের জন্য ভাবা হয় এবং তাদের ক্ষুদ্র পরিশরে হলেও সহযোগিতা করা সম্ভব হয়, তবে আনন্দে উদ্দেলিত হবে এ সব শিক্ষার্থীরা।
কম্বল পাওয়া শিক্ষার্থীরা জানায়, তারা তীব্র শীতের মধ্যে ঘুমাতে এবং রাতে ও সকালে পড়াশোনা করতে খুব কষ্ট পাচ্ছিল। তাদের অভিভাবকরা শীত নিবারণের জন্য অর্থ ব্যয় করার মতো স্বচ্ছলও নয়। তবে কালের কণ্ঠ শুভসংঘ তাদের কম্বল উপহার দিয়ে শীত নিবারণের ব্যবস্থা করে দিয়েছে। এখন বাড়ীতে নিজের কম্বল নিয়ে নিজে মত করে শীত নিবারন করতে পারবে তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































