পাংশার মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী খানকে হাতুরি পেটা করলো দূর্বত্তরা –
- Update Time : ১০:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ৮৭ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ চাদঁ আলী খান (চাঁদ মিয়া) কে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলিমহর ইউনিয়নের মুরাদপুর নিজ বাড়ীতে ঘরের মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্ব আহত করেছে। তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পাংশা হাসপাতালে তাৎক্ষনিক মুক্তিযোদ্ধা কমান্ডারকে দেখতে ছুটে আসেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরর্শেদ আরুজ, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সিভিল সার্জন ডা.এ,এফ এম শফিউদ্দিন পাতা, চিত্তরঞ্জন কুন্ডু, সাবেক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ উসমান গনি,কলিমহর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। তবে কি কারনে কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষনিক ভাবে জানাযায়নি। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার পরপরই কমান্ডার চাদঁ খানের বাড়ী পরিদর্শন করেছেন তিনি বলেন ঘরের মধ্যে বিভিন্ন আসবাপত্র ভেঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দুবৃত্তরা।
জানাগেছে দির্ঘ সময় অজ্ঞান অবস্থায় নিজ ঘরে পড়ে ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান,পরে জ্ঞ্যান ফিরে পেলে ডাকাডাকিতে স্থানীয়রা এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে আসে।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনজুয়ারা সুমি বলেন তার শরীরের বিভিন্ন স্থানে হাতুরি দিয়ে পিটানোর আঘাত রয়েছে মাথাও সেলাই দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































