পাংশায় স্কুল মাঠে ৩ শিক্ষিকাকে মারপিটের ঘটনায় মামলা দায়ের –
- Update Time : ১০:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
শিশু শ্রেণীর বই না দেয়ায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী বিশ্বাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবেশ করে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাসহ তিন শিক্ষিকাকে মারপিটের ঘটনায় দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাছিমা খাতুনের স্বামী ও একটি মাদ্রাসার শিক্ষক লিয়াকত আলী।
মারপিটের শিকার ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা খাতুন জানান, গত বুধবার সকালে শিক্ষার্থীদের সমাবেশ শুরুর কিছু সময় পর চরঝিকড়ী গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান বিশ্বাস বিদ্যালয়ের মাঠে প্রবেশ করেন। তিনি এসেই তার মেয়ে টিনার জন্য শিশু শ্রেণীর সরকারী বই দাবী করেন। ওই তিনি তাকে বলেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবাসুম নাজনীন আপনার চাচী (হাবিবুর রহমান বিশ্বাস)। প্রধান শিক্ষক ট্রেনিং-এর জন্য ছুটিতে রয়েছেন। আপনার মেয়েকে এ বিদ্যালয়ে ভর্তি করলে বই দেয়া সহজ হতো। যেহেতু তাকে ভর্তি করা হয়নি, সে জন্য প্রধান শিক্ষক বিদ্যালয়ে ফিরে এলে তার কাছ থেকে বই নিতে হবে। এ কথা বলার পর পরই হাবিবুর রহমান বিশ্বাস তাকে মারপিট শুরু করে। তার চিৎকারে বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক মোছাঃ আকলিমা খাতুন ও সুফিয়া খাতুন এগিয়ে আসলে তিনি তাদেরকেও মারপিট করেন। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে হাবিবুর রহমান বিশ্বাস সেখান থেকে চলে যান। ওই ঘটনার পর তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
পাংশা থানার ওসি আহসানুল্লাহ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে হাবিবুর রহমান বিশ্বাসকে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































