বালিয়াকান্দি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পুলক কুমার লাহিড়ী আর নেই –
- Update Time : ১০:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ৪৪ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অবঃ) পুলক কুমার লাহিড়ী না ফেরার দেশে চলে গেলেন ।
তিনি দীর্ঘ দিন বার্ধক্য ও শারীরিক অসুস্থতায় থেকে গত বুধবার রাত ৯.৫৫ ঘটিকায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলার অন্যতম সদস্য, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, জেলা কমিটির সহ-সভাপতি পুলক কুমার লাহিড়ী ৭৬ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বালিয়াকান্দিবাসী একজন স্বল্পভাষী বিচক্ষণ ব্যক্তিকে হারালো। তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন, বালিয়াকান্দি সরকারী কলেজ, পূজা পরিষদ, ঐক্য পরিষদ, ব্রাহ্মণ সংসদ। আজ বৃহস্পতিবার বালিয়াকান্দি মহাশ্মশানে তার সৎকার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































