বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ সব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

রবিবার দুপুরে ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে একটি আনন্দ র্যালী বের হয়। সে সময় নেতা-কর্মীরা নেচে গেয়ে, রঙ মেখে ও বাজি ফাটিয়ে আনন্দ প্রকাশ করেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করা হয়। সেই সাথে ৭২ পাউন্ড ওজনের কেঁক কাটা হয়।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল সালেহীন অপু, সাধারন সম্পাদক শেখ মোঃ রুহুল আমিনসহ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































