দাদশী’র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১০:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ৬৪ Time View

রুবেলুর, ইমরান, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর উদ্দ্যোগে দাদশী ইউনিয়নের ২০০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকালে দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এতে দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবুল হোসেন, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোকলেছুর রহমানসহ অনেকে। এ সময় দাদশী ইউনিয়নের ২০০ জন অসহা শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































