পাংশায় মিতুল হাকিমের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ –
- Update Time : ০৯:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ৭৯ Time View

মাসুদ রেজা শিশির :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির নির্দেশনায় জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের উদ্যোগে আজ শনিবার দুপুরে পাংশা বাজারস্থ মাহমুদ প্লাজা এলাকায় ১ হাজার শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের আয়োজনে রিক্সা ও ভ্যান চালকদের মধ্যে এ শীত বস্ত্র বিতরন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ নেতা গোবিন্দ চন্দ্র কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, সহ সভাপতি রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক কামাল আল মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি শাহেদ আলী, সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ বলেন, প্রতি বছর শীতেই আমাদের নেতা আশিক মাহমুদ মিতুল হাকিম শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করে থাকেন। এ এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ভাবেন তিনি, তাই প্রতি বছরই শীতের সময় আমাদের মাধ্যমে এ মহৎ কাজটি করে চলছেন। শীতার্ত মানুষগুলি শীত বস্ত্র পেয়ে খুশি হয়ে মিতুল হাকিমের জন্য দোয়া করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































