“আমরা রাজবাড়ীর সন্তান” এডমিন প্যানেলের উদ্যোগে কম্বল বিতরণ –
- Update Time : ০৮:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আমরা রাজবাড়ীর সন্তান ফেইসবুক পেইজের পক্ষ থেকে রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত, দুস্থ ও নদীভাঙন কবলিত এলাকায় গত শুক্রবার ও আজ শনিবার দুই দিনে ১২০টি কম্বল ও ৩০ টি শীতের পোশাক বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার সদর উপজেলার বরাট, দাদশী, খানখানাপুর ও জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকায় এবং আজ শনিবার সদর উপজেলার পাচুরিয়া, মিজানপুর, খানগঞ্জ, চন্দনী ও জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের হত দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেয়া হয়। এছাড়াও রাজবাড়ী সোনাকান্দর ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শীতের প্রসাধনী বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা ভিত্তিক ফেইসবুক পেইজ আমরা রাজবাড়ীর সন্তান এর এডমিন প্যানেলের সদস্য, পেইজের সদস্য ও কয়েকজন প্রবাসীর অর্থায়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ, ২০১৩ সালের ৭ জানুয়ারি রাজবাড়ী জেলা ভিত্তিক এই ফেইসবুক পেইজটি খোলার পর থেকেই প্রতিবছর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের অংশগ্রহণ করে পেইজটি। আগামী ৭ই জানুয়ারি পেইজের ৭ বছর পূর্ণ হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































