রাজবাড়ীর গোদার বাজার স: প্রা: বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব –
- Update Time : ০৮:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী নতুন বই পায়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম। পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বছরের শুরুতে নতুন পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি এবং আজ থেকে তারা নতুন উদ্দ্যমে পড়া শুরু করতে পারবে। আগামী তারা ভাল রেজাল্ট করবে এই প্রত্যাশা ব্যাক্ত করে। এদিকে শিক্ষকরা বলেন শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখা করলে কোন বাধা থাকবে না এবং নতুন বছরের শুরুতে নতুন বই দেওয়াতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এছাড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণ করা হচ্ছে। এবছর জেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে মোট ১ লাখ ৫০ হাজার ৮২৯ জন ও মাধ্যমিক পর্যায়ের ১ লাখ ১৯ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী পাচ্ছে নতুন বই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































