পাংশার বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্য প্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ৬৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রাজবাড়ী পাংশা সরকারী জর্জ বিদ্যালয়ে পাঠ্য প্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে এ পাঠ্যপ্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেধ আরুজ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ রাশেদা খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পি আই ও আলমগীর আকন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,অবিভাবক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গ এ বছর জে এসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করে বিদ্যালয়ের হারানো গৌরব সাফল্য ফিরিয়ে এনেছেন। বক্তরা এই সাফল্য ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় পাঠ্য প্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত
মাসুদ রেজা শিশির : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রাজবাড়ী সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় পাঠ্য প্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এ পাঠ্যপ্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়।
পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম প্রমুখ। এ সময় মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম,মাদ্রসা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,শিক্ষক মন্ডলী,সুধিজন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গ এবছর জেডিসি পরীক্ষায় রাজবাড়ী জেলা থেকে মাত্র ৩ জন জিপিএ-৫ পেয়েছেন এই ৩ জনই পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। বক্তরা এই সাফল্য ধরে রাখতে পরামর্শ প্রদান করেন একই সাথে পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ব্যাক্তিগত ভাবে জিপিএ ৫ প্রাপ্তদের বৃত্তি প্রদানের ঘোষনা দিয়েছেন। কৃতি এই শিক্ষার্থীদের মাদ্রাসার পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
পাঠ্য প্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত
মাসুদ রেজা শিশির : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রাজবাড়ী পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য প্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) সকাল ১১টার দিকে পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ পাঠ্যপ্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেধ আরুজ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস,পি আই ও আলমগীর আকন, সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগন,শিক্ষক মন্ডলী শিক্ষার্থী,অবিভাবকগন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গ এ বছর পি এসসি পরীক্ষায় ফলাফল ও জিপিএ-৫ এর দিক দিয়ে পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছেন। বক্তরা এই সাফল্য ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
বহলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
বই উৎসব অনুষ্ঠিত
মাসুদ রেজা শিশির : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রাজবাড়ী পাংশা উপজেলার বহলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য প্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) সকাল ১১টার দিকে বহলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ পাঠ্যপ্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠিত হয় এসময় বিদ্যালয়ের শিক্ষক অগ্রদূত চক্রবর্তীসহ সকল শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগন, স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































