মাছপাড়া ইউপি’র ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী মহসীন –
- Update Time : ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ৬৭ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। এ নির্বাচনে ২০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে মোঃ মোহসীন উদ্দিন প্রামানিক প্রাপ্ত ভোট (৮১৯ মার্কা মোগর) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল ইসলাম (পিন্টু মৃধা) ভোট পেয়েছেন ৭৯৯ মার্কা ফুটবল। নির্বাচন পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
সার্বক্ষনিক উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সাদিয়া শাহনাজ খানম, রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আলীম, প্রিজাইটিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এ নির্বাচনে ব্যাপক আইন শৃংখলা বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন। র্যাব, পুলিশ, আনছার সার্বক্ষনিক কেন্দ্রে অবস্থান করেছেন। অবাদ সুষ্ট ও শান্তি পূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। পরে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়। মহসীন উদ্দিন প্রামানিক নির্বাচিত হওয়ায় সকল ভোটার ও এলাকার সকল শ্রেণীর মানুষের প্রতি অভিনন্দন জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































