কালুখলীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা-পুত্রকে কুপিয়ে জখম –
- Update Time : ০৯:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ৮৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চরভিটি গ্রামে পিতা পুত্রকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় তাদেরকে পাংশা হাসপাতালের ২নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে পিতা পুত্র। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমির খসরু ও তার পিতা মোঃ সাইফুল ইসলাম।
আমির খসরু জানান, আজ মঙ্গলবার সকালে আমি আর আমার পিতা জমিতে কাজ করছিলাম সকাল ৯টার দিকে একই এলাকার ২০/২৫ জন আমার পিতার উপর হামলা করে এ সময় আমি এগিয়ে গেলে পিতার সাথে আমাকেও মারধর করেছে আমার পিতাকে রাম দা দিয়ে কুপিয়েছে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা শহিদুল ইসলাম বলেন, আমাকে মেরে ফেলার উদ্দ্যেশ্যে মাথা কুপিয়ে জখম করেছে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা আমাকে ফেলে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। এ ঘটনায় কালুখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































