পাংশায় নোভা ও মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমীর বেসিক পরীক্ষা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ৬৯ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা ১ ঘন্টা ব্যাপী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স মাল্টিমিডিয়া ও ডাটাবেজ প্রগ্রিামিং ৩টি ট্রেডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিদর্শন করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা,পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস,পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ রাশেদা খাতুন। নোভা কম্পিউটার এর অধীনে ৬টি প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নিয়েছে তারা হলো নোভা কম্পিউটার,মাস্টার কম্পিউটার,সাউথ বিজ্র ইন্সটিটিউট,সিরাজ কম্পিউটার,এম.এস কম্পিউটার ও শ্রেয়সী বাংলা ইন্সটিটিউট এই ৬টি প্রতিষ্ঠান থেকে ৬০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। নোভা কম্পিউটারের সত্বাধীকারী অমিত কুমার সরকার বলেন শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।
মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমির শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত
মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর পাংশা সরকারী কলেজ ভেন্যুতে শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা ১ ঘন্টা ব্যাপী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। অফিস,গ্রাফিক্স ও ড্রাইভিং ৩টি ট্রেডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন পাংশা সরকারী কলেজের প্রভাষক মোঃ মেহেদী হাসান লিটন। উপজেলা বি.আর.ডি এ কর্মকর্তা পরীক্ষা পরিদর্শন করেছেন। মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমির অধিনে ৫টি প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নিয়েছে তারা হলো খোকসা উপজেলার আব্দুল গফুর,পাংশা ইন্সটিটিউট,সোনাপুর মা কম্পিউটার,কালুখালীর কম্পিউটার ইন্সটিটিউট ও মনোয়ারা কুতুবুদ্দিন একাডেমি। মনোয়ারা কুতুবুদ্দিন একাডেমির সত্বাধীকারী ও পাংশা সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মামুন-উর-রশিদ জোয়ার্দ্দার বলেন শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































