চলছে উদ্ধার অভিযান, আসছে নৌ-বাহিনী’র ডুবরী দল, রাজবাড়ীর পদ্মায় ট্রলার ডুবি, নিখোঁজ ৪ –
- Update Time : ০৩:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পদ্মা নদীতে পাথরবাহি ট্রলার ডুবে ৪ শ্রমিক নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধ্যান এখনও মেলেনি। গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার অন্তর মোড়ের নিকটবর্তী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউজানি নামক এলকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে একই দিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। তবে তারা ব্যর্থ হয়। তবে আজ শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করা হয়। যদিও আজ দুপুর পর্যন্ত কোন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। যে কারণে নৌ-বাহিনীর সদস্যদের সংবাদ দেয়া হয়েছে। তারা ইতোমধ্যেই রওনা হয়েছে বলে জানাগেছে।
নিখোঁজ সকলের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তারা হলেন, নুরুজ্জামান শেখ, আব্দুল শেখ, ফারুক প্রামানিক, আল-আলমিন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়াদ্দার জানান, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে দশ জন শ্রমিক কাজির হাট থেকে পাথরবাহী একটি ট্রাক রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি রাজবাড়ী সদর উপজেলার অন্তর মোড়ের নিকটবর্তী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউজানি নামক এলকায় মাঝ পদ্মা নদীতে পৌছলে তা তীব্র ¯্রােতের তোরে ডুবে যায়। সে সময় ট্রালটির কেবিনে চার জন শ্রমিক ঘুমিয়ে ছিলো। ৬ জন শ্রমিক সাঁতরে তীওে পৌছতে পারলেও কেবিনে থাকা শ্রমিকরা আর বের হতে পারেননি। খবর পেয়ে রাজবাড়ীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং পাটুরিয়া ঘাট থেকেও সে সময় তারা চার জন ডুবরিকে ডেকে আনেন। তবে তারা সম্মিলিত ভাবে গতকাল সন্ধ্যার পর পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছেন। ট্রলার ডুবে যাওয়ার স্থলে প্রচন্ড ¯্রােত থাকায় তারা উদ্ধার কাজ স্থগিত করেছেন। আজ শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হয়। তবে আজ দুপুর পর্যন্ত তারা কাউকে উদ্ধার করতে পারেন নি। যে কারণে নৌ-বাহিনীর ডুবরী দলতে সংবাদ দেয়া হয়েছে। তারা ইতোমধ্যেই রওনা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































