ডিজিটালে রুপান্তরিত হচ্ছে আরসিএন, জানুয়ারী থেকে ২৫০ চ্যানেল দেখবে গ্রাহক –
- Update Time : ০৯:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
- / ৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ডিজিটালে রুপান্তরিত হচ্ছে রাজবাড়ী ক্যাবল নেটওয়ার্ক (আরসিএন)। আগামী জানুয়ারী মাস থেকে ২৫০ চ্যানেল দেখতে পাবেন আরসিএন গ্রাহকরা।
জানাগেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২১ সালের মধ্যেই সমগ্র বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। যার আলোকে “রাজবাড়ী ক্যাবল নেটওয়ার্ক” (আরসিএন) এনালগ থেকে ডিজিটালে রুপান্তরিত করার উদ্যোগও নেয়া হয়েছে। এ লক্ষে আরসিএন কর্তৃপক্ষ গত মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার রাসা টেকনোলজি এবং টেলিকাস্টের সংঙ্গে চুক্তি সম্পাদন করেছে। চুক্তি সম্পাদন করেন, রাসা টেকনোলজি এবং টেলিকাস্টের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর আশিষ কুমার খান এবং আরসিএন-এর পক্ষে উত্তম কুমার রায়, মিহির দত্ত, হাবিবুর রহমান বাবু, উজ্জল বিশ^াস ও মোবারক হোসেন।
আরসিএন-এর পরিচালক মিহির দত্ত জানান, এই চুক্তির ফলে জানুয়ারি -২০২০ সালের মাঝামাঝি সময় থেকে আরসিএন-এর গ্রাহক, চকচকে ও পরিস্কার এইচডি এবং এসডি’র ২৫০ টি চ্যানেল দেখতে পারবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































