সোমবার পাংশা পৌর আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল –
- Update Time : ০৯:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
- / ৬৮ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা আ.লীগকে শক্তিশালী ও আরো গতিশীল করার লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন করার লক্ষ্যে সাংগঠনিক কাজ করে চলছে উপজেলা আওয়ামীলীগ ইতি মধ্যে উপজেলার ৮টি ইউনিয়নের কমিটি গঠন সম্মূর্ণ হয়েছে।
উপজেলার মাছপাড়া, বাবুপাড়া, হাবাসপুর, বাহাদুরপুর, পাট্টা, কলিমহর,সরিসা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি সুন্দর ভাবে গঠন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ৯ ডিসেম্মর সোমবার । পাংশা পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কাউন্সিলকে সামনে রেখে পৌর আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। পৌর আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার জানান- আমরা ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ন করেছি, আমাদের রাজনৈতিক অভিবাবক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এ কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে থাকার সদয় সম্মতি জ্ঞ্যাপন করেছেন। পৌর আ.লীগের আ.লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর বলেন কাউন্সিলকে ঘিরে নেতা কর্মীরা উজ্জিবিত। এদিকে পৌর আওয়ামীলীগের কাউন্সিল উপলক্ষে শহরের প্রতিটি এলাকায় ব্যানার ফেসটুনে ছেয়ে গেছে ত্রি-বার্ষিক কাউন্সিল সফল করতে প্রিয় নেতাদের ছবি সম্বলিত ব্যনার ফেসটুন শোভা পাচ্ছে শহরের নানা স্থানে। কাউন্সিল অধিবেশনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ইরাদত আলী সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে কথা বলে জানাযায় সকল ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা কর্মীরা পাংশা পৌরসভা চত্বরে অধিবেশন স্থলে পৌছাবেন। এ কাউন্সিলকে ঘিরে পাংশায় উৎসবের আমেজ বিরাজ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































