বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের ২ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন –
- Update Time : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
- / ৭৪ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মহান বিজয় দিবসের চেতনা ও প্রেরণাকে লালন এবং সমুন্নত রাখার লক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসন দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে (১৪ ডিসেম্বর) শনিবার সকাল ৯ টায় লোকশেড বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ, ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশু একাডেমির আয়োজনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬ টায় লোকশেড বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সন্ধ্যা ৭ টায় মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৬ (ডিসেম্বর) সোমবার সূর্যোদয়ের সাথে জেলার সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাক্তি মালিকাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সুচনা, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, কেন্দ্রীয় বাস টার্মিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকশেড বদ্ধভূমি, রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লক্ষীকোল মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিক এর কবরস্থান, নিউ কোলনী মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৮টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের প্রদত্ত ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, সরকারী শিশু পরিবার, কলেজ, মাদরাসা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, রোভার স্কাউট, বয়েজ স্কাউট, গার্লস গাইড, কাবস, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ, সকাল ১০টায় শারীরিক কসরত ও ডিসপ্লে, দুপুর ১২টায় জেলা প্রশাসকের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যাহৃ ভোজ, সাড়ে ১২টায় সাধনা সিনেমা হলে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী, বাদ যোহর জেলার সকল মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে বিভিন্ন মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় অফিসার্স ক্লাব ও মহিলা ক্লাবে মহিলাদের অংশ গ্রহনে আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী ও বেসরকারী কর্মকর্তা/কর্মকর্তা, জেলা প্রশাসন ও রাজবাড়ী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ- ও চেম্বার অব কমার্স ও ব্যাবসায়ী, জেলা পুলিশ-সরকারী/বেসরকারী শিক্ষক, রাজবাড়ী প্রেসক্লাব ও জেলা বার এসোসিয়েশনের মধ্যে দাঁড়িবান্ধা ও প্রীতি ফুটবল ম্যাচ, ৪টায় বিসিক চাঁদমারীতে শ্যুটি প্রতিযোগীতা, সন্ধ্যা ৬ টায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
জেলা প্রশাসক দিলসাদ বেগম মহান বিজয় দিবসের গৃহিত কর্মসূচি সফল করতে সবার সহযোগীতা কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































