রাজবাড়ীতে বন্ধ পেট্রোল পাম্প, ভোগান্তিতে তেল ক্রেতারা –
- Update Time : ১০:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
১৫ দফা দাবি আদায়ের লক্ষে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট (কর্মবিরতি)-এর কারণে রাজবাড়ীতে সকল ধরনের যানবাহনে তেল সরবারাহ বন্ধ রেখেছে পেট্রোল পাম্প গুলো। গত শনিবার মধ্য রাত থেকে জেলার সব পেট্রোল পাম্পে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের একাধিক ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল বিক্রি বন্ধ রেখে অলস সময় পার করছেন ফিলিং স্টেশনের শ্রমিকরা। সেই সাথে তারা পাম্পের প্রবেশ মুখে আড়াআড়ি করে রশি টানিয়ে দিয়েছে। যাতে করে যানবাহন গুলো সরাসরি পাম্পে প্রবেশ করতে না পারে। ওই সময় মোটর সাইকেলসহ অন্যান্য ভারী যানবাহন গুলো এ সব ফিলিং স্টেশনে আসলে তাদেরকে তেল না দিয়ে ফিরিয়ে দিতে দেখাযায়। যে কারণে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন তেল ক্রেতারা।
জেলা শহরের পলাশ ফিলিং স্টেশনে পেট্রোল নিতে আসা মোটরসাইকেল চালক আজিজুল ইসলাম, বদর উদ্দিন মোল্লা, ইকবাল হোসেন বলেন, পাম্প কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট বিষয়টি তারা জানেন না। তাদের মোটরসাইকেলে সামান্য পরিমানে পেট্রোল রয়েছে। যাবেন তারা কমপক্ষে ৩০ থেকে ৪০ কিলো মিটার দুরে। অথচ নির্দিষ্ট গন্তব্য থেকে ফিরে আসার মত পেট্রোল তার মোটরসাইকেলে নেই। এখন ফিলিং স্টেশনে এসে দেখছি পেট্রোল বিক্রিও বন্ধ। কিভাবে গন্তেব্যে যাবেন তা ভাবতেও পারছেন না। তার দাবি সরকার ও ধর্মঘটকারীরা দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের দূর্ভোগ কমাবে।
রাজবাড়ী ফিলিং ষ্টেশনের কর্মচারী আব্দুর রাজ্জাক কাজী ও শাহিন খানসহ অন্যান্য পেট্রোল পাম্পের শ্রমিকরা জানান, তাদেরকে তেল বিক্রি করতে নিষেধ করা হয়েছে। যে কারণে গত শনিবার মধ্য রাত থেকে তারা সকল ধরনের যানবাহনে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। দাবী পূরণ হলে এবং নির্দেশনা পেলে আবারও তারা তেল বিক্রি শুরু করবেন। যে কারণে তেল ক্রেতাদের তারা ফিরিয়ে দিচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































