পেঁয়াজ, তু নে কামাল কিয়া ভাই – সীমাহীন শিপন –
- Update Time : ০৮:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রসনা বিলাসে লাগে তোমাকে জানতাম আগে
তবে এতোটা লাগে বুঝিনি আগে।
আজ যখন তুমি অধরা হলে
দূরে গেলে চলে রান্না ঘর হতে
তখনই জানলাম তুমি কি জিনিস!
কোনরূপ আঘাত না করেই কাঁদাতে পার তুমি
তোমার হৃদয় উ˜্গত স্বভাবজাত ঝাঁঝ দিয়ে
শক্তিমান আর দাপুটেরা পরাজিত তোমার কাছে
মেধা, মূল্য আর প্রয়োজনের তাগিদে।
আগে কাঁদত সবাই তোমাকে কাটার সময়
এখন কাঁদে কেনার সময়।
পৃথিবীর সব গান আজ তোমাকে নিয়ে
সব কবিতা ও ছড়াও।
ছোটগল্প আর নাটকের সংলাপেও আছ তুমি
ইউটিউব আর ফেসবুকও তোমার কথাই বলে
পত্রিকার পাতায় দেখি তোমায়, টিভির টকশোতেও
রাজনীতি আজ দিশেহারা তোমার তীক্ষ্ণ ঝাঁঝে
নেতারা রত কুতর্কে।
সব খানেই আছ তুমি আগের চেয়ে বেশি
তবু কোথাও তুমি নেই।
দোকানে নেই, গুদামে নেই, বাসায়ও তুমি নেই।
গৃহিণীর চুলা তাই দেরিতে জ্বলে তুমি নেই বলে
বেলাশেষে ঘরে ফেরে কর্তা হতাশার চাদর গায়ে
পরাজিত বাদশাহ’র ন্যায়
তুমি আজও অধরাই রয়ে গেলে বলে।
বিদেশ থেকে জাত ভাই এসেছে তোমার
মণে মণে টনে টনে
প্লেনে আর জাহাজে ভেসে
তবুও তুমি নেই।
বন্ধু আজি শত্রু হয়েছে শত্রু হয়েছে বন্ধু
কেবল তোমারি জন্য
কেসিনোও হার মেনেছে হয়েছে ধরাশায়ী
তাও তোমারি জন্য।
নজরুল যদি থাকত তবে
লিখত তোমাকে নিয়ে
পেঁয়াজ,তু নে কামাল কিয়া ভাই
হো হো, কামাল কিয়া ভাই।
লেখক- শিপন আলম, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































