সীমাহীন শিপন – এর দু’টি লেখা-
- Update Time : ০৮:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কোন এক বর্ষণস্নাত বিকেল বেলায় –
তুমি এসো মোর ভাঙা ঘরে একাকী চুপিসারে
নিন্দুকের চোখ বাচিয়ে সকলের অগোচরে।
হয়তো আকাশে তখন ঘনকালো মেঘের আনাগোনা
বজ্রধবনিতে তুমি কম্পিত হবে বারেবার
বিদ্যুতের ঝলকানিতে ঝলকিত হবে তোমার চারিপাশ
হিমশীতল বাতাস ছুয়ে যাবে তোমার তনু মন
তখন এসো তুমি আমারি জীর্ণ কুটিরে
হয়তো খাট পালঙ্ক নেই তোমার বসিবার
মলিন তোয়ালে মুছবে তোমার ভেজা অঙ্গখানি
একখানা জীর্ণ শাড়িতে জড়াবে তোমার গা
হয়তো খড়ের চাল চুয়া বৃষ্টিতে তুমি ভিজে একাকার
বুকের উষ্ণতায় জড়াব তোমায় পরম ভালবাসায়।
তারপর কেটে যাবে খানিকটা সময় অবলীলায়
তুমি আমি মত্ত তৃষিত ভালবাসা সিঞ্চনে।
হঠাৎ আকাশে মেঘের বিকট গর্জন
তোমার আমার সহসা সম্বিত ফিরে পাওয়া।
হয়তো খানিকটা শঙ্কিত মনে চেয়ে আছ আমা পানে
পরিনয়ের প্রথম প্রহরের মতোই।
পালাতে চাইছ এক পলকেই আমার ছায়া হতে
কিন্তু বাহিরে তখন প্রবল বর্ষণ, ক্ষণে ক্ষণে বজ্র গর্জন
মুষলধারে ঝরিছে বারি আমাদেরই চারিধারে।
আজি এ বর্ষণস্নাত বিকেলে থাক তুমি আরো কিছুক্ষণ
বেধেঁ নাও ভালবাসার শ্বাশ্বত বন্ধনে মায়াময় এ ক্ষণে
আমার করুণ অনুরোধ তোমার সাড়া দেওয়া
অত:পর খানিকটা খুনসুটি আর আবেগে ভেসে চলা
তোমাতে আমাতে আবার হারিয়ে যাওয়া
প্রবল বর্ষণের মাঝে চলে আমাদের প্রেমালাপ
হাত বাড়িয়ে হাতের মুঠোয় বৃষ্টির ফোটা গোনা।
অত:পর বর্ষণ থেমে গেলে তিমির ঘনিয়ে এলে
শত অনুরোধ উপেক্ষা করে তোমার বিদায় নেওয়া
মোনালিসার হাসি ঠোঁটের কোণে নিয়ে
বারে বারে তোমার পেছন পানে চাওয়া।
তারপর অন্ধকারে তোমার হারিয়ে যাওয়া
সাথে আমার করুণ চাহনিও।
এমনি এক বর্ষণস্নাত বিকেল বেলায় তুমি এসো
তুমি এসো মোর আঙ্গিনায় ভালবাসার উষ্ণ পরশ পেতে
বৃষ্টি ভেজা আমার এ জীর্ণ কুটিরে।
তোমরা কত অভিমানী –
তোমরা কত অভিমানী সামান্য আঘাতে পাও কত কষ্ট, ঝর ঝর বৃষ্টির মত ঝরে পড়ে অশ্রুবারি হয়তো পুষ্পের ন্যায় কোমল হৃদয় তোমাদের তাই বাস্তবতার কাঠিন্যতা সইতে পারনা একদম। চোখের নিচে কালি পড়েনি এতটুকু
কাটাওনি বিনিদ্র রজনী কোনো
জীবনযুদ্ধে অবতীর্ণ হওনি এখনো
সংসারের ঘাত প্রতিঘাতে জড়াওনি নিশ্চয়। কোমল হৃদয়ে কমলের সুবাস মাখা তোমাদের কাটার আঘাত সইবে কেমন করে।
তাইতো মিথ্যে অনুযোগেও কেঁদে বুক ভাসাও সত্য মিথ্যার প্রভেদ করতে পার না এতটুকু।
মনে পড়ে যায় তোমাদের মত আমিও ছিলাম একদিন
আজি হতে এক যুগ আগে
অপরাধ বড় ছিলনা তত, হৃদয় যত ছিল বড় বান্ধবীর নামে মিথ্যে অভিযোগ আরেক বান্ধবীর কাছে
সত্য যখন বেরিয়ে এলো আমায় পড়ল ডাক যেখানেই বসেছি সেখানেই কেদেছি, অশ্রু গড়িয়েছি সারারাত।
ভাবছো এসব বানিয়ে বলছি তোমাদের সান্ত্বনা দিতে গিয়ে
বানোয়াট নয়, মিথ্যে নয়, একবারেই সত্য যেমনটা তোমাদের।
সময় এবং কাজের পরিধি তাড়িয়ে দেবে আবেগ অভিমান যত পালাবে তখন বাস্তবতার স্রোতে। সেদিন তোমরা মিলিয়ে নিও আমার কথাখানি এখন কাদছ তখন হাসবে একথা মনে করে। অপেক্ষা করো একটি যুগ অথবা কম বেশি আমার কথা মিথ্যে নয় হবে পুরোটা সত্যি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































