স্বামীকে নির্দোষ উল্লেখ করে চিঠি লিখে গৃহবধুর রহস্যজনক আত্নহত্যা –
- Update Time : ০৭:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ৮৪ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মৃত্যুর বিষয়ে চিঠি লিখে রেখে রাজবাড়ী পৌর ৭ নং ওয়ার্ডের ভবানীপুরের ভাড়া বাসার ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে জয়া মালী (১৮)।
জয়ামালীর স্বামী সম্রাট সরকার নতুন বাজার মুরগি ফার্ম বাজারে সেলুনে কাজ করে এবং তারা মীর্জা আল মাসুদের ভাড়া বাসায় থাকতেন। রোববার (২৪ নভেম্বর) বিকালে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।
এদিকে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের ধারনা জয়ামালী ও তার স্বামী সম্রাটের সাথে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।
চিঠিতে মৃত্যুর আগে জয়ামালী চিঠিতে যা লিখেন, “আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি নিয়েছি। আমার মরে যাওয়ার জন্য সম্রাটের কোন দোষ নাই। তাই দয়া করে সম্রাটকে দোষ দিবেন না। দয়া করে সম্রাটকে কেউ কোন ভাবে দোষ দিবেন না। এটা সবার কাছে আমার শেষ চাওয়া”।
আরো যা লিখেন, “আমার মরে যাওয়ার কারণ সবার ভাল থাকার জন্য। আমি মরে গেলে কয়েকদিন সবাই কাঁদবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আমি জানি আমার নিয়ে আমার মা অনেক দুশ্চিন্তা করে। তাই আর মায়ের দুশ্চিন্তা করতে হবে না। সত্যি এটাই যে আমার আর বেঁচে থাকার কোন ইচ্ছা নাই। সম্রাট ভাল থেকো আর সবাইও ভাল থেকো।
আরও লিখেন, “বার বার সম্রাট আর আমার ঝগড়া লাগবে আর বার বার সবার দুশ্চিন্তা হবে, তা আমি চাইনা বুঝলা। আমি জানি যে আমার বাড়ীর সবাই চায়, আমি যেন ভাল থাকি। বেঁচে থেকে কাউকে দেখাতে পারবো না, আমি ভাল আছি। তাই তো বাই। হয়তো আমি বাড়ী ফিরে যেতে পারতাম কিন্তু ভাবলাম যে বাড়ী ফিরে এই মুখ সবাইকে দেখাতে আমার লঞ্জা লাগবে। আমি পারবো না কাউকে দেখাতে আমার পুড়া মুখ। ইতি জয়া। আই লাভ ইউ সম্রাট।
ভাড়াটিয়া বিলকিস বেগম ও বাড়ীওয়ালা মীর্জা আল মাসুদ জানান, আজ সকালে জয়ামালী ও সম্রাটের মধ্যে ঝগড়া হয়। এ সময় সম্রাট জয়ামালীকে কয়েকটা চর থাপ্পর মারে। পরে সম্রাট বাজারে চলে যায়। দুপুরে জয়ামালীর ঘরের দরজা বন্ধ দেখে তারা (পাশের রুমের ভাড়াটিয়া বিলকিস বেগম ও বাড়ীওয়ালা মীর্জা আল মাসুদ) ডাকাডাকি করে। কিন্তু কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলে আছে জয়ামালী। পড়ে তারা সবাইকে বিষয়টি জানান।
সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। যে ঘরে জয়ামালী গলায় ফাঁস নিয়েছে, সে ঘরের ঘাটের উপর মৃত্যুর বিষয়ে একটি ডায়রীতে লেখা চিঠি পাওয়া গেছে। তবে চিঠিটি যে জয়ামালী লিখেছে, সেটা এখনো নিশ্চিত না।
রাজবাড়ী সদর থানার এসআই বোরহান উদ্দিন জানান, সংবাদ পাবার তিনি ঘটনাস্থলে এসে লাশের সুরহাতাল রিপোর্ট তৈরি করছেন। প্রাথমিক ভাবে ধারনা করছেন পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। লাশের সাথে ওই ঘর থেকে একটি ডায়রীর কয়েক পৃষ্ঠায় মৃত্যুর বিষয়ে চিঠি আকারে লেখা পাওয়া গেছে। তবে এ লেখা যে জয়ামালীর সেটা এখনো নিশ্চিত না। তার অন্য কোন লেখা থাকলে তার সাথে মিলিয়ে দেখলে বুঝা যাবে। ডায়রীতে কে লিখেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































