দূর্বৃত্তদের দেয়া আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেলো গোয়ালন্দের শাইনিং স্টার একাডেমি –
- Update Time : ০৭:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ৬৬ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের উজান চরে নির্মাণাধীন শাইনিং স্টার একাডেমি নামে স্কুলে অগ্নিসংযেগের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ছাহের মন্ডলের পাড়ার জৈনদ্দিন মোড় এলাকায় অবস্থিত স্কুলটিতে অজ্ঞাত দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, এ বছর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জৈনদ্দিন মোড় এলাকায় ২০/৯/২০১৯ তারিখে শাইনিং স্টার একাডেমী নামে একটি কলেজিয়েট স্কুল উদ্বোধন করা হয়। টিন শেডের এ স্কুলটির নির্মাণ কাজ প্রায় শেষ। ইতিমধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে শনিবার দিবাগত রাত সোয়া বারটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্কুলের সাইন বোর্ড ও বিভিন্ন বিলবোর্ড এবং একটি কক্ষে অগ্নিসংযোগ করে। এময় দুর্বৃত্তরা অফিস কক্ষের জানালা দিয়ে ভেতরে থাকা আসবাব পত্রে আগুন ধরিয়ে দেয়। আগুনে অফিসের একটি চেয়ার পুড়ে যায়।
স্থানীয় যুবক তৌহিদুর রহমান জানান, স্কুলের পাশ দিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় এক অটো চালক আগুন দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে তারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় তিনি দাবি করেন পার্শ্ববর্তী একটি একাডেমী রয়েছে সেই একাডেমির সাথে শাইনং ষ্টার একাডেমি স্কুলের সাথে বৈরীতা আছে।তারা চাচ্ছেন না যে এখানে আরো একটি স্কুল হোক। যে কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে ক্ষতিগ্রস্থ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সেকেন্দার রোববার দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ ঘটনা তুলে ধরে বিচার দাবি করে বলেন, একটি মহৎ উদ্দেশ্য নিয়ে তারা মান সম্পন্ন একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছেন। সেখানে এ ধরনের অনাকাঙ্কিত ঘটনা কারোই কাম্য নয়। এসময় উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি নাজিরুল ইসলাম দুলু ,বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য সেলিম হুসাইন, তোফাজ্জেল হোসেন তারা, বাবলু শেখ ,শিক্ষক আব্দুল আজিজ।
পাশ্ববর্তী নুর ইন্টারন্যাশন্যাল একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমানের কাছে শাইনিং ষ্টার একাডেমিতে অগ্নি সংযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, অনুমান নির্ভর তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়। অগ্নি সংযোগের ঘটনায় তিনি বা তার স্কুলের কেউ জড়িত নন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, নতুন স্থাপিত শাইনিং ষ্টার একাডেমিতে অগ্নিসংযোগের বিষয়ে অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































