টিভি রাজবাড়ী’র রিপোর্ট দেখে নিখোঁজ ছাত্রী লামিয়া’র সন্ধান পেলে স্বজনরা –
- Update Time : ১০:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে উদ্ধার হওয়া নবম শ্রেণীর ছাত্রী লামিয়াকে আজ শুক্রবার সকালে তার মায়ের হাতে তুলে দেয়া হয়েছে। লামিয়া জেলা শহরের আঞ্জুমানে কাদেরীয় মসজিদের পেছনের এলাকার সৌদি প্রবাসি আব্দুল লতিফের মেয়ে।
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মজিবুর রহমান জানান, গত শুক্রবার সকাল ১১টার লামিয়া আলাদীপুর এলাকায় যায়। ওই সময় সে ছিলো প্রচুর অসুস্থ্য, তার শরীর কাঁপছিলো। ওই অবস্থায় কোন রকমে হেটে সে তাদের বাড়ীর মধ্যে প্রবেশ করে এবং বলে আমাকে একটু পানি খাওয়াবেন। সে সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসে এবং তাকে পানির পাশাপাশি অন্যান্য খাবার খাওয়ানো হয়। কিছু সময় পর সে খানিকটা সুস্থ্য বোধ করে। ওই সময় সে বলে তার কোন কিছু মনে নেই।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মেয়েটি ভালো পরিবারের সন্তান বলে মনে হয়েছে। সে শুদ্ধ ভাষায় কথাও বলছে। তবে সে অসুস্থ্য এবং সে তার কোন পরিচয় বলতেও পারছে না। যে কারণে মেয়েটিকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে প্রদান করা হয়।
লামিয়ার মামা জেলা শহরের মাছেঘাটা এলাকার ইটভাটা মালিক মোকারুম হোসেন চৌধুরী নান্না বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা ইউটিউব চ্যানেল “টিভি রাজবাড়ী”-এর রিপোর্ট দেখে তারা লামিয়াকে সনাক্ত করেন। এর পর তারা গত বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলা শহরের অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডট কম কার্যালয়ে আসেন। সে সময় টিভি রাজবাড়ী কর্তৃপক্ষের সাথে কথা বলে লামিয়ার অবস্থান সম্পর্কে নিশ্চিত হন এবং তারা জানতে পারেন লামিয়া রাজবাড়ী সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের হেফাজতে রয়েছে।
রাজবাড়ী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস এবং প্রবিসন অফিসার মাজাহারুল ইসলাম জানান, টিভি রাজবাড়ী কর্তৃপক্ষের মাধ্যমে লামিয়ার স্বজনরা ওই দিন রাতেই তাদের জেলা কার্যালয়ে আসেন। দীর্ঘ সময় তারা লামিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সে সময় তারা জানতে পারেন লামিয়া রাজবাড়ী জেলা শহরের অংকুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীতে পড়–য়া ছাত্রী। তবে সে প্রায় এক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। যে কারণে গত ১৫ নভেম্বর ভোরে কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে গত বুধবার রাজবাড়ী থানার মাধ্যমে তারা লামিয়াকে পান। লামিয়া তাদের কাছে তার নাম বলেছিলো “তোয়া”। ওই দিন রাতে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবাও প্রদান করা হয়। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লামিয়াকে তার স্বজনদের হাতে স্বর্ত সাপেক্ষে তুলে দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































