পাংশায় লবণ নিয়ে কারসাজি, অসাধু ব্যবসায়ীদের বাজারে প্রশাসন –
- Update Time : ০৮:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১০৪ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা বাজারে কিছু অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে লবণের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। প্রশাসনের দৃঢ় পদক্ষেপে বর্তমানে বাজার স্থিতিশীল রয়েছে।
আজ মঙ্গলবার বিকেল থেকে পাংশা বাজারের ব্যবসায়ীরা হঠাৎ করেই লবণের দাম কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধিতে বিক্রি করতে শুরু করে। একটি সংঘবদ্ধ চক্র লবণ নিয়ে গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে। মঙ্গলবার সন্ধ্যায় পাংশা বাজারে গিয়ে দেখা যায় মুদি দোকানগুলোতে লবণ ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রয়োজনের তুলনায় ক্রেতাদের অধিক লবণ কিনতে দেখা যায়। একাধিক ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন দোকান থেকে তারা ৪০ টাকা কেজি লবণ ক্রয় করেছে। এদিকে এই গুজব রোধে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া শাহনাজ খানম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ্ পাংশা বাজারে আসার সাথে সাথে লবণের দাম ৩০ টাকায় নেমে আসে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনসাধারণের উদ্দেশ্যে বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ লবণ রয়েছে লবণের কোন ঘাটতি নাই। লবণ নিয়ে কেউ গুজব ছড়ালে, বেশি দামে ক্রয়-বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে পাংশা মডেল থানা পুলিশের একাধিক টিম বাজারে বিভিন্ন স্থানে লবণ কারসাজিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































