দৌলতদিয়ায় “শ্রেষ্ঠ মানব মুহাম্মদ (সঃ) শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত”-
- Update Time : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কোরআন এর অমিয় বাণী নিয়ে শান্তির সোপান বয়ে পৃথিবীর বুকে যিনি নুরের আলো ছড়াতে এসেছিলেন সেই শ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী, সরওয়ায়ে কায়েনাত, দো-জাহানের বাদশাহ্ হযরত মুহম্মদ (সঃ) এর জন্ম ও ওফাত দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গত বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গাল্স স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক সাধারন জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএস এফ এর সহযোগিতায় রাজবাড়ী জেলার সমাজ জাগরনের পথ প্রদর্শক সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে “ শ্রেষ্ঠ মানব মুহাম্মদ (সঃ) শির্ষক প্রতিযোগিতা-২০১৯” আয়োজন করা হয়। অনুষ্ঠানে হযরত মুহম্মদ (সঃ) এর জীবনের আলোকে পবিত্র কোরআন তেলাওয়াত, উপস্থিত বক্তৃতা, কুইজ এই ছিলো প্রতিযোগিতার বিষয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরন পর্বে মুক্তিযোদ্ধা ফকীর আব্দুস জব্বার গাল্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ দৌলতদিয়া দাখিল মাদ্রাসা সুপার মোঃ তারিক বিল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গাল্স স্কুল এন্ড কলেজর শিক্ষক আব্দুল আজিজ। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন। কর্মসূচি কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফয়েজুল হক কল্লোল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































