বালিয়াকান্দিতে স্ত্রী’র মামলায় স্বামী শ্রীঘরে –
- Update Time : ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ৫২ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বিতীয় বিয়ে করে যৌতুকের জন্য দুই সন্তানের জননীকে নির্যাতনের মামলায় মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, রিয়াজ শেখ (৩০)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের মনিরুদ্দিন শেখের ছেলে।
মামলার বাদী আছিয়া বেগমের অভিযোগ সুত্রে জানাগেছে, ২০১০ সালে পারিবারিক ভাবে রিয়াজের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঔরসে ২টি সন্তান রয়েছে। এরই মাঝে রিয়াজ আরেকটি বিয়ে করে। বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী ও তার মায়ের সহযোগিতায় তাকে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন করাসহ এক লক্ষ টাকা যৌতুকের জন্য নির্যাতন করে। উপায়ন্ত না পেয়ে রাজবাড়ী আদালতে ৩জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলাটি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে রেকর্ডের নির্দেশ দেয়। মঙ্গলবার মামলাটি থানায় রেকর্ড হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই কুদ্দুসুর রহমান বলেন, মামলা দায়ের করার পরই অভিযান চালিয়ে প্রধান আসামী রিয়াজকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































