দূর্যোগ মোকাবিলায় গোয়ালন্দে জরুরী সভা, দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ –
- Update Time : ০৭:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
- / ৬২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সামুদ্রিক ঘূুর্ণিঝড় বুলবুল’র প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শনিবার দুপুরে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলে সতর্কতামূলক মাইকিং করা হয়।
এছাড়া গোয়ালন্দের বিভিন্ন ঘাট থেকে ট্রলার চলাচল বন্ধেও বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। সেই সাথে সারাদিন গুড়িগুড়ি বৃষ্টির কারণে খোলা আকাশের নীচে কোনমতে আশ্রয় নিয়ে থাকা নদী ভাঙনের শিকার বেশকিছু পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
ইউএনও রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ. রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমূখ।
সভা শেষে দৌলতদিয়া মডেল হাইস্কুলের মাঠে আশ্রয় নেয়া নদী ভাঙনে গৃহহারা কয়েকটি পরিবারের মাঝে সরেজমিন গিয়ে শুকনো খাবার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































