পাংশায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত –
- Update Time : ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
- / ৮৩ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,র্যালী আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
”বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিঃ’র চেয়ারম্যান এ.বি এম লিয়াকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন,পাংশা থানার ইন্সেপেক্টর (তদন্ত) জে.ও এম তৌফিক আজম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমবায় অধিদপ্তর পাংশার সকল কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমবায় অফিসার এস এম কামরুন্নাহার। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ দিবসের নানা কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে সনদপত্র ও পরুস্কার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































