কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত –
- Update Time : ০৮:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
- / ৭৩ Time View

আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ-এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুবকদের মাঝে চেক বিতরন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম খায়ের। সভায় প্রধান অতিথি হিসেবেবক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল বাশার চৌধুরীর, ইন্সট্রাক্টর মাইনূল ইসলাম হাওলাদার, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, বেসরকারী সংস্থা ওয়েড নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা পরিচালক শেখ মোঃ মাসুদ রানা, ডা: সালেহা সামাদ হাসপাতালের নির্বাহী পরিচালক আবু হুসাইন, মহিলা সংস্থার সম্পাদক শান্তনা রানী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে ৭ জন প্রশিক্ষিত যুবকের মাঝে ৪ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণ প্রদান করা হয়। এ বছর সেরা সংস্থা বিবেচিত হয়েছে গান্ধীমারা যুব ও ক্রীড়া সংস্থার, কালুখালী শান্তি কল্যাণ সংস্থা। ওই দুই সংস্থাকে কে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































