রাজবাড়ীতে দেড় কেজি গাঁজা উদ্ধার, নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৮:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা পৃথক অভিযান গত মঙ্গলবার চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি এক নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ওমর শরীফ ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জিয়ারুল ইসলাম, এসআই মোঃ হাফিজুর রহমান, এএসআই মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। তারা জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গী গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করার পাশাপাশি মোছাঃ সালমা বেগম (৪০) এবং এক কেজি গাঁজাসহ সদর উপজেলার বাগমারার সাগর এগ্রো ফুড লিঃ এর গেইটের সামনে থেকে মোঃ শামীম শেখ (৩০) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জেলার পাংশা ও রাজবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































