গোয়ালন্দ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজু মীর গ্রেপ্তার –
- Update Time : ০৯:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ৭২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ সদস্যরা রাজবাড়ীর গোয়ালন্দের হোসেন মন্ডলপাড়া এলাকা থেকে মোঃ রাজু মীর মালত (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মোঃ রাজু মীর মালত একই গ্রামের মোঃ জামাল মীর মালত-এর ছেলে।
জানাগেছে, আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন হোসেন মন্ডল পাড়াস্থ মোহম্মদ আলী (বাবু) এর মালিকানাধীন মেসার্স এ,আর,পোল্ট্রি এন্ড ফিড এর সামনে মেহগুনী বাগানের মধ্যে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইায়াবা ট্যাবলেটের একটা চালান নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। সে সময় ওই মেহগুনী বাগানের মধ্যে হতে মোঃ রাজু মীর মালতকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা একশত পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী যশোর এলাকা হতে ক্রয় করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রিয় করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































