তদন্ত : রাজবাড়ীর সাব রেজিষ্ট্রি অফিসে চাঁদাদাবীকারীদের গ্রেপ্তার,পাসপোর্ট অফিসে ঘুষ, মহাসড়কে চাঁদাবাজী বন্ধের দাবী –
- Update Time : ০৩:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, রাজবাড়ী সদর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে যারা চাঁদা চাইতে গেছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। সেই সাথে শ্রমিক ফেডারেশন থেকে চিঠি দিয়েছে দেশের মহাসড়ক গুলো থেকে চাঁদা তোলা যাবে না। অথচ রাজবাড়ীর পুলিশ লাইনের সামনে, জেলা শহরের বড়পুল ও দৌলতদিয়া এলাকায় চাঁদা তোলা হচ্ছে। এ সব চাঁদা তোলা বন্ধ করতে হবে। তিনি আরো বলে যদি দূর্ণীতি বন্ধ করতে হয় তাহলে সব জায়গায় বন্ধ করতে হবে। এক জায়গায় বন্ধ করলে হবে না। রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দূর্ণীতি হয়। পাসপোর্ট করতে গেলে সেখানে দুই হাজার টাকা ঘুষ দিতে হয়। তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন, এই সব বন্ধ করেন। আমরা দূর্ণীতি চাই না। পুলিশ ও জনতা এক সাথে মিলে মিশে কাজ করবো এটাই হোক আমাদের অঙ্গীকার।
একই সভায় আগত সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এসএম নওয়াব আলী বলেন, চাঁদা দাবীর কারণে রাজবাড়ী সদর সাব রেজিষ্টারের কার্যালয়ে জমি রেজিষ্ট্রেশন বন্ধ রয়েছে। তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যেই ওই সব চাঁদাবাজদের গ্রেপ্তার করার দাবী জানান।
ওই সভায় আগত রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, নেতাদের ভালো হতে হবে। তাদের দুর্ণীতি মুক্ত এবং দুর্ণীতির চিন্তা মুক্ত হতে হবে। ক্যাসিনো থেকে নেতাদের টাকা নেয়ার কি দরকার ছিলো।
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ রেজাউল করিম পিপিএম বলেন, মাদক সেবী এবং কিছু করেনা, তবে চলে রাজার হালে, এমন ব্যক্তিদের তালিকা পুলিশকে দেন। এতে পুরো সমাজ ভালো থাকবে।
গতকাল শনিবার দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে আলোচনা সভায় মিলিত হয়। ওই সভায় এ সব কথা বলা হয়। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব আহম্মেদ নিজাম মন্টু, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এসএম নওয়াব আলী, সাধারণ সম্পাদক ডাঃ রহিম মোল্লা প্রমুখ বক্তৃতা করেন।
রাজবাড়ী সদরের ষ্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখক সমন্বয় সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাছিমুল হক রনি জানান, পৌরসভার মধ্যে ১১ শতাংশ এবং ইউনিয়ন পর্যায়ে ৯ শতাংশ হারে টাকা নিয়ে জমির দলিল রেজিষ্ট্রেশন করা হয়। কয়েক মাস আগে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাব রেজিষ্টার স্বপন কুমার দে অতিরিক্ত দায়িত্ব নিয়ে রাজবাড়ী সদর সাব রেজিষ্ট্রার হিসেবে কাজ করা শুরু করেন। তবে তিনি যোগদান করার পর প্রথমে দলিল প্রতি ৫শত, পরে দিন যত গড়ায় ততই তার ঘুষের অংক বাড়তে থাকে। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। তবে তিনি তার কাছে চাঁদা দাবী অথবা কোন ভয়-ভীতি প্রদর্শন করেননি বলে দাবী করেন।
রাজবাড়ীর ডেপুটি কালেক্টর অফ নেজারত (এনডিসি) রফিকুল ইসলাম বলেন, ষ্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখক সমন্বয় সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাছিমুল হক রনি কর্তৃক সদর উপজেলা সাব রেজিষ্টারসহ ওই কর্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হুমকী-ধামকী প্রদান ও চাঁদা দাবীসহ বিভিন্ন বিষয় উল্লেখ তুলে ধরে সেখানকার নামপ্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীরা গত ১৫ সেপ্টেম্বর রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করে। ওই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক দিলসাদ বেগম তাকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। সরজমিন তদন্তে তিনি বুঝতে পেরেছেন, কিছু একটা ঘটনা ঘটেছে। তবে ভয়ে সেখানকার কর্মচারীরা মুখ খুলছেন না। কর্মচারীরা ভয়-ভীতির মধ্যে রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































