রাজবাড়ী সরকারী কলেজে ৩ দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় শুরু –
- Update Time : ০৯:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / ৬৮ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগনকে বুকে ধারন করে রাজবাড়ী সরকারী কলেজে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন তিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূটি শুরু করেছে।
আজ শনিবার সকালে কলেজ ক্যাস্পাসের বাঁধন অফিসে রাজবাড়ী সরকারী কলেজে ২০১৯-২০ সেশনে ভর্তিকৃত অনার্স প্রথম বর্ষের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয়ে মাধ্যমে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়া নিদ্দিষ্ট দিনের কর্মসূচি ছাড়াও কলেজ খোলা থাকাকালীন সময়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্ত সংগ্রহ করে সরবারাহ করার কাজ করেন সংগঠনটি। এদিকে তিন দিনব্যাপী কর্মসূচির ২০ ও ২১ অক্টোবর প্রথম বর্ষের অন্যান্য শিক্ষার্থীদের গ্রুপ নির্নয় করা হবে। তিন দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের ছাত্র উপদেষ্টা খায়রুল ইসলাম, আবু রাসেল খান সুইট, নাজমুল আহসান, সভাপতি মোঃ পাবেল আহমেদ, সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, পদ্মা জোনের আহ্বায়ক আব্দুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, রাজবাড়ী সরকারী কলেজ বাঁধন ইউনিট প্রতিবছর অনার্স ও এইচ এস সি প্রথম বর্ষ ভর্তির পর রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি গ্রহন করে। এছাড়া সারাবছরই কলেজ ও কলেজের বাইরে চলে তাদের কার্যক্রম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































