পুনরায় সভাপতি উজির ও সম্পাদক সফি – রাজবাড়ী পৌর আ: লীগের কাউন্সিল অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ৯০ Time View

রুবেলুর, ইমরান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় মেয়াদের জন্য এ্যাডঃ উজির আলী শেখকে সভাপতি পদে এবং মোঃ সফিকুল ইসলাম সফিকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
কাউন্সিলের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী শেখের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হকের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুস সোবাহান, আব্দুস সাত্তার মিয়া, ফকির আব্দুল জব্বার, গণেশ নারায়ন চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, মোঃ ফকরুজ্জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ সফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ উমা সেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি প্রমূখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় পর্বে পৌর আওয়ামী লীগের সকল পদ বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি ঘোষনার আহ্বান করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। পরবর্তীতে সভাপতি ও সাধারন সম্পাদকের পদ-প্রার্থীদের মধ্যে সমন্ময়ের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































