কালুখালীতে ২ নারীর পেটে বাঁধা বেল্টে পাওয়া গেলো ৭৫ বোতল ফেনসিডিল –
- Update Time : ০৭:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ফেনসিডিল গুলো মাদক ব্যবসায়ী দুই জন নারীর পেটে বাঁধা অবস্থায় বিশেষ কায়দায় তৈরী করা বেল্টের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নারীরা হলো, চুয়াডাঙ্গা জেলার দর্শনা আনন্দবাড়ীর মোছাঃ নাজমা খাতুন (৩৮) ও মোছাঃ কহিনুর বেগম (৪০)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওমর শারিফ জানান, আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম (বার)-এর তত্বাবধানে জেলা ডিবি পুলিশের সদস্যরা তার নেতৃত্বে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে কালুখালী থানাধীন দূরর্গাপুর এলাকায় দীর্ঘ সময় ওৎ পেতে থাকেন তারা। সে সময় একটি যাত্রীবাহি বাসে তারা অভিযান চালিয়ে বিশেষ কায়দায় পোষাকের ভিতর বহনকৃত ৭৫ বোতল ফেনসিডিল তারা উদ্ধার করেন। সেই সাথে মোছাঃ নাজমা খাতুন ও মোছাঃ কহিনুর বেগমকে তারা গ্রেপ্তার করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই হাফিজুর রহমান বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































