শ্রেষ্ঠ ৪ পুলিশ কর্মকর্তার হাতে ক্রেস্ট তুলে দিলেন রাজবাড়ীর এসপি –
- Update Time : ১০:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে এ সভা। সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবীব আব্দুল্লাহ, ডিআইও ওয়ান মীর্জা আবুল কালামসহ জেলা বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আর আইসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

সভায় রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বিগত মাসের শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ^াস ও শ্রেষ্ঠ অফিসার একই থানার এসআই মেজবা উদ্দিন, শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর মাতুব্বার এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে পাংশা থানার সোহেল রানার হাতে ক্রেষ্ঠ তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































