রাজবাড়ী সদর উপজেলার ৪৭ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতির বিতরণ –
- Update Time : ০৯:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার ৪৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ১৪ টি করে বক্স বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হাসান প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) ট্রাঞ্চ-২ এর আওতায় এ বছর মাধ্যমিক স্তরের ৯৯২৭টি প্রতিষ্ঠানের প্রতিটিতে ১০১৮ প্রকার বৈজ্ঞানিক সরঞ্জামাদি প্রদান করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































