গোয়ালন্দের দেবগ্রামে আ:লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১, আহত ১০ –
- Update Time : ০৯:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের কাউন্সিলকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। ওই সংঘর্ষে বর্তমান চেয়ারম্যান গ্রুপের লোক নিহত হয়েছে এবং উভয় গ্রুপের আরো দশ জন আহত হয়েছে। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, আজ সোমবার বিকালে দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম স্যাটালাইট স্কুল প্রাঙ্গণে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলন চলাকালে সন্ধ্যার আগে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী এবং বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে ১১ জন আহত হয়। আহতদের মধ্যে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লার ছেলে রেজাউল করিম মোল্লা ওরফে আবু ডাক্তার (৪৫) গুরুতর আহত হন। তাকে সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে ওই হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ থেকে বলা হয়েছে।
অপর দিকে, জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মনিম জানান, তাদের হাসপাতালে দেবগ্রামের ১০ জন আহত রোগী চিকিৎসা সেবা নিয়েছে। এর মধ্যে ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গোয়ালন্দ থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































