রাজবাড়ীতে জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা –
- Update Time : ১০:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
- / ৭০ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা নির্মান শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৩৫৭৮ এর সাব কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সংগঠনটির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা নির্মান শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৩৫৭৮ এর সভাপতি সাজাহান সান্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা নির্মান শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৩৫৭৮ এর সাধারন সম্পাদক লালন শেখ, যুগ্ম-সম্পাদক আলহাজ সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমূুখ।
এছাড়া জেলার খানখানাপুর, গোয়ালন্দ মোড়, গোয়ালন্দ বাজার, দৌলতদিয়া, জামালপুর, বালিয়াকান্দি, নারুয়া ও মৃগীর সাব কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সভায় বলা হয়, নির্মান শ্রমিকরা কেউ কার্ড ছারা কাজ করতে পারবে না এবং শ্রমিক ইউনিয়নের অন্তভুক্ত কোন শ্রমিক অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যাবে না। কোন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে থাকলে তার পাশে শ্রমিক সংগঠনের সবাই দাঁড়াবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































