পাংশার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এসপি মিজানুর রহমান –
- Update Time : ১১:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
- / ৭৮ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ সোমবার দূর্গা পুজার মহা নবমীতে জেলা পুলিশের কর্ণধার রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ,পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,জেলা পরিষদ সদস্য পাংশা উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু,পাংশা উপজেলা পুজা পরিষদের সভাপতি নিমূর্ল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দিপক কুমার কুন্ডু,কমল কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শান্ত পরিবেশে পাংশায় পুজা অর্চনা হচ্ছে বলে অবিহত করে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, আমরা এই পুজার শুরু থেকেই বিশেষ গুরুত্ব প্রদান করে আসছি শেষ অবদি তা অব্যাহত থাকবে তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় পারনারায়নপুর পুজা মন্দির,ভাই ভাই সংঘ বরোগীপাড়া পুজা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন পরিদর্শকালে স্ব-স্ব মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পুজারীগন উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































