শেখ ফজলুল করিম সেলিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন কাজী ইরাদত আলী –
- Update Time : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া দিয়ে গোপালগঞ্জ সফরে গেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় পৌছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
সে সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ নিজাম, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, আওয়ামীলীগ নেতা হলি দত্ত, গোলজার চেয়ারম্যান, যুবলীগ নেতা নজরুল মন্ডল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদসহ জেলা ও গোয়ালন্দ উপজেলার কয়েক সহ¯্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পিএস টু হাজী মির্জা মাহামুদ হোসেনের পাঠানো সফর সূচীতে আরো বলা হয়েছে, সকাল সাড়ে ১০টায় শেখ ফজলুল করিম সেলিম এমপি তার বনানীর বাসা থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে ফেরী যোগে তিনি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে গোপালগঞ্জে যাবেন। তিনি শনিবার ও রবিবার তার নির্বাচনী এলাকার নানা রকম কর্মসূচীতে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































